Breaking News

এই মৃত্যু উপত্যকা আমার দেশ না -নবারুণ ভট্টাচার্য।। আবৃত্তি- মোঃ জাকির হোসেন

নবারুণ ভট্টাচার্য (২৩ জুন ১৯৪৮ – ৩১ জুলাই ২০১৪) ছিলেন একজন ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক।তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৯৭) ও বঙ্কিম পুরস্কার (১৯৯৬) গ্রহণ করেছেন। হারবার্টকাঙ্গাল মালসাট ইত্যাদি তার বিখ্যাত উপন্যাস। তিনি লেখিকা মহাশ্বেতা দেবী এবং নাট্যকার বিজন ভট্টাচার্যের পুত্র।

স্কুল জীবনে তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ভূতত্ত্ব ও পরবর্তীতে ইংরেজি বিষয়ে পড়াশোনা করেন। চাকরি জীবনে তিনি ১৯৭৩ সালে একটি বিদেশি সংস্থায় যোগ দেন এবং ১৯৯১ পর্যন্ত সেখানে চাকরি করেন। এরপর কিছুদিন বিষ্ণু দের ‘সাহিত্যপত্র’ সম্পাদনা করেন এবং ২০০৩ থেকে ‘ভাষাবন্ধন’ নামের একটি পত্রিকা পরিচালনা করেন। একসময় দীর্ঘদিন তিনি ‘নবান্ন’ নাট্যগোষ্ঠী পরিচালনা করেছেন।

নবারুণ ভট্টাচার্য ২০১৪ সালের ৩১ জুলাই আন্ত্রিক ক্যান্সারের কারণে কলকাতায় ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তবুও মৃত্যু ওনাকে স্পর্শ করেনি তিনি এখনো বেঁচে আছে মানুষের মনে বসবাস করা পুরন্দর ভাট, ভদি , ফ্যাতাড়ু , চোক্তার এদের মধ্যে দিয়ে।

তিনি অসংখ্য কাব্যগ্রন্থ, গল্প ও উপন্যাস রচনা করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ এই মৃত্যু উপত্যকা আমার দেশ না (১৯৮৩) এই গ্রন্থের একটি কবিতা “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না” ।কবিতাটি আবৃত্তি করেছেন বাংলাদেশের বাচিক শিল্পী মোঃ জাকির হোসেন। নিচের দেয়া ভিডিও লিংক থেকে দেখে নিতে পারেন।

সূত্র- উইকিপিডিয়া

Check Also

মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই।। দেহতত্ব গান

গানটি গেয়েছেন বাউল জিয়া। তৃণমূল পর্যায়ের শিল্পী। আমার সাথে তার দেখা হয় লালন শাহের মাজারে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *